সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

খুলছে শিক্ষা বোর্ড, এসএসসি’র ফল কবে?

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনার প্রকোপে টানা ৪১ দিন বন্ধ থাকার পর অবশেষে সব শিক্ষা বোর্ড আংশিক খোলা হচ্ছে। জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য চলতি মাসের শেষের দিকে সব শিক্ষা বোর্ড আংশিক খোলা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসএসসির ফলাফল প্রস্তুতের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। সব পরীক্ষকের কাছে জমা থাকা উত্তরপত্রগুলো ১০ মে’র মধ্যে বোর্ড অফিসে পাঠাতে নির্দেশনা দিয়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় স্থানীয় ডাক বিভাগের সহায়তায় উত্তরপত্র বা ওএমআর শিট (অপটিক্যাল মার্ক রিডার) বোর্ডগুলোতে পাঠানো হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফলাফল প্রস্তুতের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখাগুলো খোলা হবে। প্রয়োজনে দুই শিফট করে ফল তৈরির কাজ শেষ করা হবে।

মে মাসের শেষ সপ্তাহকে টার্গেট করে শিক্ষা বোর্ডগুলোকে রেজাল্ট প্রকাশের সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে; যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করা যায়।

অন্যান্য বছরের মতো এবারও অনলাইনে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএস করে পরীক্ষা ফল জানা যাবে।

ঘরের বাইরে না গিয়ে কীভাবে সহজেই শিক্ষার্থীদের কাছে ফলাফল পৌঁছে দেয়া যায়, সে বিষয়টি নিয়েও শিক্ষা বোর্ডগুলো থেকে চিন্তাভাবনা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930