সর্বশেষ:

চকরিয়ায় গাড়িতে তরুণীকে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের চকরিয়ায় ১৮ বছর বয়সী চম্পা নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিএনজি অটোরিকশা থেকে কোনাখালী ইউনিয়নের মরং ঘোনাস্থ চকরিয়া-পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়কে ফেলে দেয়া হয় তাকে। পরে তার লাশ পথচারীরা দেখে থানায় খবর দেয়। রাত ১২টার সময় লাশ উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, নিহত তরুণী কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের মেয়ে।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন, চকরিয়া-পেকুয়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মোঃ মতিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান।

অফিসার ইনচার্জ (ওসি মো: হাবিবুর রহমান বলেন, মেয়েটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের খরুলিয়া যাচ্ছিল সিএনজি অটোরিকশা করে। পথিমধ্যে কে বা কারা মেয়েটিকে হত্যা করেছে। কেন তাকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

তিনি আরো বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে চলন্ত গাড়িতে এক কিশোরীকে হত্যা করে ফেলে দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের আটক করতে সম্ভব হবো।

চকরিয়া-পেকুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার কাজী মো: মতিউল ইসলাম বলেন, সরকারের দেয়া করোনাভাইরাস সুরক্ষিত পিপিই পরে পুলিশ গতকাল লাশটি উদ্ধার করে।

চকরিয়া থানার তদন্ত (ওসি) মো: শফিকুল আলম চৌধুরী বলেন, মাথায় ও মুখে এবং ডান হাতের কনইতে ভাংঙ্গা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930