সর্বশেষ:

সাংবাদিক আসলামের মৃত্যুতে আইজিপির শোক

আকাশবার্তা ডেস্ক :

দৈনিক ভোরের কাগজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আসলাম রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার (৮ মে) সকালে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

শোকবার্তায় আইজিপি বলেন, আসলাম রহমান ছিলেন নিষ্ঠাবান সা়ংবাদিক, অত্যন্ত বিনয়ী ও অমায়িক একজন মানুষ। ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কলম ধরার ক্ষেত্রে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা।

আসলামের সঙ্গে বাংলাদেশ পুলিশের ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সুসম্পর্ক। তার অকাল মৃত্যুতে আমরা এক আপনজনকে হারালাম।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930