সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মান্দারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত খামারীর চারটি অস্ট্রেলিয়ান গরু চুরি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউপির মোহাম্মদনগর গ্রামের মীর বাড়ি থেকে চারটি অস্ট্রেলিয়ান গরু চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা। শনিবার (০৯ মে) ভোররাতে সেহেরী খাওয়ার আগে যে কোনো সময় অষ্ট্রেলিয়ান জাতের গরু ৪টি মুন্সির খামার থেকে চুরি হয়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিলের ঘুর্ণিঝড়ে মোহাম্মদনগর বক্সআলী বাড়ির গরুর খামারী জিয়াউর রহিম মাকসুদের খামার ঘরটি বিধ্বস্ত হয়।
এতে স্থানীয়দের সহায়তায় বিধ্বস্ত খামার থেকে উদ্ধার করে গরুগুলো আশপাশের বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এসময় মীর বাড়ির মুন্সির খালি গরুর খামারেও চারটি গরু রাখা হয়।

শনিবার সেহেরি খাওয়ার আগে আনুমানিক ২টা দিকে মুন্সির গরুর খামার থেকে চারটি গরুই চুরি হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, গরুগুলোকে খামার থেকে বের করে প্রায় ৩০০ ফুট দুরে নিয়ে ছোট ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে করোনা প্রাদুর্ভাবের কারণে লকডাউন শুরু হওয়ার পর থেকে মান্দারী ইউনিয়েনে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, মান্দারী মালেক ডিলারের ভাই খালেকের একটি, খানা বাড়ির সিরাজের একটি, বুড়ির নাতির বাড়ির নবী মাষ্টারের একটি, গন্ধব্যপুর পোদ্দার বাড়ির একটিসহ কয়েকটি গরু চুরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930