বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঈদের আগে কোন কারখানায় শ্রমিক ছাঁটাই নয়

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শ্রমিকসহ কোনো ধরনের শ্রমিক ছাঁটাই করা যাবে না বলে জানিয়ে দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রোববার (১০ মে) মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আখতার স্বাক্ষরিত কার্যবিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, গত ৪ মে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিম্ন লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

রোববার মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আখতার স্বাক্ষরিত কার্যবিবরণীতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, গত ৪ মে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিম্ন লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো-

ঈদুল ফিতরের আগে মালিকপক্ষ কোনো শ্রমিক ছাঁটাই বা লে-অফ ঘোষণা করবেন না। গত এপ্রিল মাসে যে সব শ্রমিক সম্পূর্ণ মাস কাজ করেছেন, তারা পূর্ণ মাসের বেতন-ভাতা পাবেন। যারা কাজ করেননি তারা মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ পাবেন।

অর্থাৎ এপ্রিল মাসে শ্রমিকরা যতদিন কাজ করেছেন ততদিনের জন্য পূর্ণ মাসের হিসাবে বেতন-ভাতা পাবেন, বাকি সময়ের জন্য মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ হারে বেতন-ভাতা প্রাপ্য হবেন।

ঘোষিত ৬৫ শতাংশের ৬০ শতাংশ এপ্রিল মাসের বেতন-ভাতা আকারে শ্রমিকরা পাবেন। অবশিষ্ট ৫ শতাংশ মে মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের প্রদান করা হবে।

আগামী ১৫ মে এর মধ্যে পুনরায় সভা আয়োজনের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১