সর্বশেষ:

ফেসবুক কর্তৃপক্ষকে ফখরুলের চিঠি

আকাশবার্তা ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নামে থাকা ভুয়া অ্যাকাউন্টে মিথ্যা তথ্য প্রচার বন্ধে পদক্ষেপ নিতে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ মে) বিএনপির প্যাডে লেখা এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে ফখরুল বলেন, ‘আমি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে প্রচারিত মনগড়া বক্তব্য এবং মতামতের বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে ফেসবুক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তার নামে বিভিন্ন ভুয়া বিবৃতি এবং মতামত ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে প্রচার করা হচ্ছে।

বিএনপি নেতা আরও বলেন, তিনি নিজে কখনও তার নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলেননি।

পরে, এক বিবৃতিতে ফখরুল বলেন, তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন যে তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে।

‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। সুতরাং, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলোর মতামতে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি সেগুলোর জন্যও দায়বদ্ধ থাকব না।’

যারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছেন তাদের এ জাতীয় খারাপ আচরণ থেকে তিনি বিরত থাকার আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930