সর্বশেষ:

দেশে আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড, মৃত্যু ১১

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১০৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা আক্রান্তের দিক দিয়ে একদিনে সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশে মোট ১৫ হাজার ৬৯১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।

সোমবার (১১ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২ লাখ ৮৩ হাজার ৮৬৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮১ হাজার ৪১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৯৩ হাজার ৪১৬ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930