সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

তীব্র গরম থাকবে আরও ৩ দিন

আকাশবার্তা ডেস্ক :

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। এরপর গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে।

তাপপ্রবাহের পাশাপাশি ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দু’এক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য অঞ্চলের আকাশ অস্থায়ী ভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘দেশের অনেক এলাকায় এখন তাপপ্রবাহ বইছে। এটি আরও দুই-তিনদিন থাকতে পারে। খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত মৃদু তাপপ্রবাহ হলেও এই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে ঝড় বৃষ্টিরে পূর্বাভাস আছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এই কারণেই বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা আরও কিছুটা বেড়ে দেশের কোনও কোনও অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930