বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

বাস ছাড়লেই ষোলকলা পূর্ণ!

আকাশবার্তা ডেস্ক :

ফাঁকা ঢাকা এখন আর নেই। দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ঢুকছে কর্মজীবীরা। প্রতিদিনই রাজধানী সড়কগুলোতে বাড়ছে যানবাহন। বাস না থাকলেও ব্যক্তিগত গাড়িতেই লাগছে যানজট।

রাজধানীতে প্রতিদিনই বাড়ছে মানুষের চাপ। বাস ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল বেড়েছে সড়কগুলোতে। সাধারণ ছুটি শেষ হওয়ার পর আগামী রোববার থেকে গণপরিবহণ যুক্ত হলে রাজধানী পরিপূর্ণভাবে ফিরে আসবে বলে মনে করছেন অনেকে।

সম্প্রতি যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মানুষ এখন রাস্তায় নেমে এসেছে। পোশাক কারাখানা, রেস্টুরেন্ট খুলার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ঘর থেকে বের হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। কোনো কারণ ছাড়াই ঘুরাফেরা করছেন অনেকেই।

এদিকে বেড়েছে গণপরিবহনের বিকল্প চলাচল। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গণপরিবহণ বন্ধ থাকলেও সিএনজি, অটোরিক্সা, প্রাইভেটকার ও মটরসাইকেল তা দখল করে নিয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যতই দিন যাচ্ছে, ততই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর মূল কারণ প্রশাসনের কড়াকড়ি অনেকটাই শিথিল হয়ে এসেছে। যেসব জায়গায় আগে থেকে তল্লাশি করা হতো, সেখানে কোনো তল্লাশি নেই।

ঢাকায় প্রবেশ ও বের হওয়ার অন্যতম পথ উত্তরার আবদুল্লাহপুর ও যাত্রাবাড়ীর প্রধান সড়ক। দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের লোকজন এ দুটো পথ দিয়েই রাজধানীতে ঢোকে। কয়েকদিন আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত এখানে মনিটরিং করতেন। তবে সেই চিত্রও এখন বদলে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০