সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের মান্দারীতে ট্রাক্টর ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত ও আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার (০৯ মে) দুপুরে মান্দারী টু আমিন বাজার সড়কের সিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম আবুল হোসেন সৌরভ (১৪)। সে স্থানীয় মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক উল্যাহর ছেলে এবং আহত মোঃ রিপন (১৪) একই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তারা দুজনই মান্দারী ইসলামীয়া মডেল আলীম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটর সাইকেলযোগে আবুল হোসেন ও রিপন বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাটির ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেল আরোহী তারা দুইজনই মারাত্মকভাবে আহত হন। পরে স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে নোয়াখালী নেওয়ার পথে আবুল হোসেন মারা যায়। আহত রিপনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ট্রাক্টর ট্রলি জব্দ করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে গেছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার এসআই সাইফুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930