সর্বশেষ:

কথা বললেও ছড়াতে পারে করোনাভাইরাস!

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকলে অথবা তিনি (আক্রান্ত ব্যক্তি) হাঁচি-কাশি দিলে আশেপাশে থাকা মানুষেরও হতে পারে এ ভাইরাস।

তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, শুধু এসব নয় কথা বলার ক্ষেত্রেও এখন থেকে সতর্ক হতে হবে। কারণ নতুন এ গবেষণায় উঠে এসেছে, করোনায় সংক্রমিত ব্যক্তির কথা থেকে আসা জলীয় কণার মাধ্যমে আরেকজনের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির বা পিএনএএস’র জার্নালে প্রকাশিত এ সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। খবর ইউএসএ টুডে ও পার্সটুডের।

এ নিয়ে একাধিক গবেষণায় কথা বলার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর বিষয়টি প্রমাণিত হলো। এর ফলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে বলেছেন বিশেষজ্ঞরা।

মার্কিন গবেষকদের নতুন এই গবেষণায় দেখা গেছে, উচ্চস্বরে কথা বলার সময় মুখ থেকে বের হওয়া অতি ক্ষুদ্র জলীয় কণা বা মাইক্রোড্রপলেটস বদ্ধ স্থানে ১০ মিনিটেরও বেশি সময় বাতাসে ভেসে থাকতে পারে। করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি ভূমিকা রাখছে বলে মনে করছেন গবেষকেরা।

লালার মধ্যে করোনাভাইরাসের ঘনত্বকে মাথায় নিয়ে বিজ্ঞানীরা অনুমান করছেন যে, প্রতি মিনিট উচ্চস্বরে কথা বলার ফলে এক হাজারেরও বেশি ভাইরাসযুক্ত জলীয় কণা বের হতে পারে। একটি বদ্ধ স্থানে তা আট মিনিট বা তার বেশি সময় ধরে বাতাসে ভেসে থাকতে পারে।

এর আগে এক গবেষণায় বলা হয়েছে, আস্তে কথা বললে মুখ থেকে জলীয় কণা তুলনামূলকভাবে কম বের হয়।

এদিকে কথা বলার মাধ্যমে ভাইরাস ছড়ানোর বিষয়টি গবেষণায় প্রমাণিত হওয়ায় মাস্ক পরার গুরুত্ব আরও বেড়ে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930