সর্বশেষ:

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল মান্দারী ক্লাবের অনুদান

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলায় নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মান্দারী ক্লাব’।

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার পশ্চিম বটতলী গ্রামের ওই ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে গিয়ে নগদ ১০ হাজার টাকা ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন ক্লাবের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র মালাকার, কোষাধ্যক্ষ শরীফ হোসেন শিমুল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন রাব্বু, নির্বাহী সদস্য আবদুল মঈদ, রেদওয়ান খান রিংকু প্রমুখ।

পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারটিসহ দেশ, জাতি ও মানুষের সার্বিক কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলীর মুহতামিম মুফতি মামুনুর রশিদ।

উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের কোটা বাড়ির কোরআনে হাফেজ রবিউল ইসলামের ঘর ভয়াবহ অগ্নিকা-ে পুড়ে ছাই হয়ে যায়। এরপরই সহায়তা দিয়ে পরিবারটির পাশে দাঁড়াল মান্দারী ক্লাব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930