সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে “জাগো মানবতা ফাউন্ডেশনের” পানি ও স্যালাইন বিতরণ

ডেস্ক রিপোর্ট :

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “জাগো মানবতা ফাউন্ডেশনের” উদ্যোগে প্রচন্ড তাপদাহে পথচারী, ড্রাইভার ও শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিরতণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চন্দ্রগঞ্জ ‍নিউ মার্কেটের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে “জাগো মানবতা ফাউন্ডেশনের” সদস্যরা প্রায় ৫শ’ জন তৃষ্ণার্থ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করে। এসময় ধনী, গরীব, রিক্সা-সিএনজি চালকদের সাথে তাদের যাত্রীরা সকলেই তৃষ্ণা মেটানোর জন্য পানি ও স্যালাইন সংগ্রহ করে।

এসময় উপস্থিত ছিলেন- “জাগো মানবতা ফাউন্ডেশনের” সভাপতি ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাছান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান স্বপন, যুগ্ম ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. নাছির আলম রিমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ আরো অনেকে।

সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, ইমরান হোসেন, মহিউদ্দিন লিটন ও ছাত্রনেতা মো. রাব্বাী,। সার্বিক বিষয়ে তদারকি করেন যুক্তরাষ্ট্র প্রবাসী “জাগো মানবতা ফাউন্ডেশনের” সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল।

এসময় উপস্থিত বাজারের ক্রেতা-বিক্রেতারা, শ্রমিক, গাড়ি চালক, সাধারণ পথচারীসহ প্রচন্ড গরমের কারণে ভেদাভেদ ভুলে ছোট বাচ্চা থেকে শুরু বয়োবৃদ্ধরাও পানি ও স্যালাইন সংগ্রহণ করে।

উপস্থিত অনেকেই জানান, এই ধরনের উদ্যোগ বিত্তশালীদের আরো আগে নেওয়ার দরকার ছিল। “জাগো মানবতা ফাউন্ডেশন”কে ধন্যবাদ সবার আগে এই ধরনের একটি মানবিক কার্যক্রম গ্রহণ করার জন্য।

এ বিষয়ে “জাগো মানবতা ফাউন্ডেশনের” সভাপতি মোহাম্মদ হাছান জানান, এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০০৬ সালে এ সংগঠনটি যাত্রা শুরু করে। এরপরে করোনা থেকে শুরু করে সকল প্রাকৃতিক দূর্যোগে সংগঠনটি কাজ করে আসছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031