সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভাইয়ের হাতে ভাই খুন

আকাশবার্তা ডেস্ক :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাড়িতে ল্যাট্টিন (টয়লেট) বানানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই মুফতি আব্দুল আহাদ ( ৩০) খুন হয়েছেন।

শনিবার (১৬ মে) রাত সাড়ে নয়টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে ইদন মিয়া ও তার ভাই মুফতি আব্দুল আহাদের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। শনিবার দুপুরে আড়াইটার দিকে মুফতি আব্দুল আহাদ বাড়িতে একটি ল্যাট্রিন বানানোর উদ্যেগ নেয়। এতে বড় ভাই ইদন মিয়া বাধা দেয়। এ নিয়ে দুই ভাইর মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ইদন মিয়া ছোট ভাই আব্দুল আহাদকে ধারালো দা দিয়ে পেছন দিক থেকে অতর্কিতভাবে মাথায় কোপাতে থাকে।

গুরত্বর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আহাদকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে নয়টার দিকে আব্দুল আহাদ মারা যান।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল আহাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই পুলিশ তার ঘাতক ভাই ইদন মিয়ার বাড়িতে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। ঘটনার পরপরই ইদন মিয়া বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930