সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কবরে ও একা অন্ধকারে থাকতে পারবে না, ওকে কবর দিওনা

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আফরিদা আহমেদ (২০) নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটকারে গুলশানে বাড়ি ফিরছিলেন আফরিদা। পেছন থেকে একটি মিনিবাস আফরিদার গাড়িকে ধাক্কা দেয়। পরে আহতাবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিকেলে গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ লাশবাহী গাড়িতে তোলার সময় নিহত আফরিদার মা হেলেনাকে থামানো যাচ্ছিল না। বারবার মূর্ছা যাচ্ছিলেন আফরিদার মা’। বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন আর বলছিলেন ওকে কবর দিও না, ও একা অন্ধকার কবরে থাকতে পারবে না। তোমরা আমার ফুলের মতো মেয়েকে মাটি চাপা দিও না।

এ সময় সহপাঠী, উপস্থিত কেউই চোখের জল ধরে রাখতে পারছিলেন না। সবাই অশ্রুশিক্ত হয়ে পড়ছিলেন।

জানাজায় স্বজনদের সঙ্গে মেয়র আনিসুল হকসহ নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী এবং স্বজনেরা অংশ নেয়। পরে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। নিহত আফরিদা আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা বেনজির আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930