শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আজ থেকে দেশের হাসপাতালে মিলবে করোনার ওষুধ!

আকাশবার্তা ডেস্ক :

আজ থেকে দেশের করোনা চিকিৎসার হাসপাতালগুলোতে মিলবে ওষুধ জেনেরিক রেমডিসিভির। এরই মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া বিশ্বের প্রথম অনুমোদিত জেনেরিক রেমডেসিভির করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছানোর প্রস্তুতি সম্পূর্ণ করেছে স্বাস্থ্য অধিদফতর

শনিবার (২৩ মে) এক হাজার রেমডিসিভির দেশের করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হবে এবং একইসঙ্গে ওই ওষুধ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োগ করা হবে।

এর আগে বেক্সিমকোর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া জেনেরিক রেমডিসিভির করোনা চিকিৎসায় বিশ্বের প্রথম কোনো ওষুধ হিসেবে অনুমোদন পায়। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ‘বেমসিভির’ (রেমডিসিভির) নামে ওষুধটি বিক্রি শুরু করতে যাচ্ছে বেক্সিমকো।

এদিকে শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে এক হাজার রেমডেসিভির হস্তান্তরের প্রক্রিয়ার পর সেগুলো চলে যায় ওষুধ প্রশাসন অধিদফতরে।

নির্দিষ্ট প্রক্রিয়া শেষে এক হাজার রেমডেসিভির করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছানোর জন্য কাজ শুরু করে দেয় সংস্থাটি।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও দায়িত্ব মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, রেমডেসিভির স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসার পর থেকেই সেগুলো হাসপাতালে পোঁছানোর লক্ষে কাজ শুরু করে ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদফতর। শিগগির করোনা রোগীর চিকিৎসায় হাসপাতালে পৌঁছে যাবে রেমডেসিভির।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০