সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার

আকাশবার্তা ডেস্ক :

শনিবার (২৩ মে) শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। আগামী সোমবার (২৫ মে) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এদিকে শুক্রবার (২২ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (২২ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে মহামারি আকারে দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা দুর্যোগে এবার আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এবার জাতীয় ঈদগাহসহ খোলা মায়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

তবে অন্যান্য বছরের মতো চলতি বছরও ঈদের দিন সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের উপস্থিতি ওপর নির্ভর করে প্রয়োজনে জামাত আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

শুক্রবার (২২ মে) ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইফার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের জামাতে অংশ নেয়া মুসল্লিদের প্রতি মাস্ক ব্যবহার, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করাসহ বেশ কিছু শর্ত সাপেক্ষে মসজিদে ঈদের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সরকার।

শর্তে বলা হয়, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে এই ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। দ্বিতীয়টি হলো ঈদুল আযহা। ধর্মীয় পরিভাষায় একে ‍ইয়াউমুল জাএজ‍ (অর্থ: পুরস্কারের দিবস) হিসেবেও বর্ণনা করা হয়েছে।

দীর্ঘ এক মাস রোযা রাখা বা সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দের সাথে পালন করে থাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930