সর্বশেষ:

ডেপুটি স্পিকারের স্ত্রী আর নেই

আকাশবার্তা ডেস্ক :

না ফেরার দেশে চলে গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

আনোয়ারা বেগমের মরদেহ মঙ্গলবারই সিএমএইচ থেকে গাইবান্ধার সাঘাটায় ডেপুটি স্পিকারের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930