সর্বশেষ:

বিয়ে করেছেন লেজেন্ড নোবেল, কাবিননামা ফাঁস!

বিনোদন ডেস্ক :

আজ থেকে প্রায় সাত মাস আগেই বিয়ে করেছেন বিতর্কিত প্রচারণা করে আলোচনায় আসা লেজেন্ড মাঈনুল আহসান নোবেল। সেই বিয়ের কাবিননামা প্রকাশ্যে আসার পর নিজেই স্বীকার করেছেন বিয়ের খবর।

সেই কাবিননামায় দেখা গেছে, ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামের একটি মেয়েকে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন নোবেল।

বর্তমানে স্ত্রী মেহরুবা সালসাবিলকে নিয়ে রাজধানীর নিকেতনের একটি ফ্ল্যাটে থাকেন নোবেল। ওই ফ্ল্যাটে যাতায়াত করা নোবেলের ঘনিষ্টজনরাও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এদিকে নোবেলের এই বিয়ের খবর সামনে আসার পর নাম প্রকাশ না করার শর্তে তার এক ঘনিষ্ঠজন দাবি করেছেন, মেহরুবা সালসাবিল নোবেলের তৃতীয় স্ত্রী। এর আগে নোবেল রিমি নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন। বনিবনা না হওয়ায় রিমিই নোবেলকে ডিভোর্স দেন। এরপর দ্বিতীয় বিয়ে করেন নোবেল। সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে।

তবে এই বিষয়ে নোবেল বলেন, এসব ভিত্তিহীন খবর।

প্রসঙ্গত, ভারতীয় জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের মাধ্যমে আলোচনায় আসেন নোবেল। কিন্তু এরপর থেকে একের পর এক সমালোচনার জন্ম দেন তিনি। শুরুতে জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে বিতর্কিত হন। এরপর কথিত প্রেমিকা কর্তৃক নিজের নগ্ন ছবি ফাঁস হওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়ান।

এরপর তার বিরুদ্ধে গেলো বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও এ ব্যাপারে মামলা হয়নি পরে।

এদিকে চলতি বছরে গানের প্রোমশনের জন্য নানাভাবে লেজেন্ড শিল্পী থেকে শুরু করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় বিতর্কে জড়ান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930