মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) এবং উত্তরপূর্ব পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে উত্তরপূর্ব পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)। বুধবার বিকেলে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল।

প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, উত্তরপূর্ব পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, বিজয় টিভি জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।

খেলায় বালকদের মধ্যে প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের অধিনায়ক মো. মাহফুজুর রহমান ও বালিকাদের মধ্যে উত্তরপূর্ব পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক ছায়মা আক্তার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০