সর্বশেষ:

ইউনাইটেডে আগুন : ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনাভাইরাসের রোগীদের ইউনিটে বুধবার রাতে আগুন লেগে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপ পরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন ফায়ার ব্রিগেড ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল চক্রবর্তী, উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ এবং বারিধারার জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ।

তদন্তের কাজ এরইমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী, রোগীর আত্মীয়-স্বজন, ওই ওয়ার্ডের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সবার বক্তব্য নেওয়া হবে। শনিবার সকালে তাদের বক্তব্য শুনে তারপর প্রতিবেদন জমা দেওয়া হবে।

বুধবার রাত ১০টার দিকে ইউনাইটেডে এসি বিস্ফোরণ হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিচতলায় এসি বিস্ফোরণের পর আগুন লাগে। রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ওই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

হাসপাতালের নিচতলায় ওই ইউনিটে চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরের একটি কক্ষ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930