সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘প্রতিবেশীদের সঙ্গে ভারতের আচরণ নাৎসির মতো’

আন্তর্জাতিক ডেস্ক :

লাদাখ সীমান্তে ভারত-চীন সীমান্তে টানাপোড়েনের মধ্যে ভারতের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মোদী সরকাররকে বুধবার টুইটারে ইমরান খান লিখেছেন, প্রতিবেশী দেশগুলির জন্য ভারত বিপজ্জনক হয়ে উঠছে। এজন্য ভারতের ‘উদ্ধত সম্প্রসারণের নীতি’-কেই দায়ী করেছেন পাক প্রধানমন্ত্রী।

টুইটারে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের উদ্ধত সম্প্রসারণের নীতি খানিকটা নাৎসির মতো, যা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য বিপজ্জনক হয়ে উঠছে। নাগরিকত্ব আইনের মাধ্যমে বাংলাদেশ, চিন, নেপাল সীমান্তে বিরোধ আর পাকিস্তানকে হুমকি দিচ্ছে ফ্লাগ অপারেশন চালানোর। উল্লেখ্য, এর আগে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরোধিতায় নয়া দিল্লির সমালোচনা করেছিলেন ইমরান।

তিনি বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের ‘আগ্রাসী’ ও ‘সম্প্রসারণবাদ’ শান্তিতে কিভাবে হুমকি হয়ে উঠেছে। বুধবার তিনি জোর দিয়ে বলেছেন, দিল্লির আচরণে শুধু ইসলামাবাদ নয়, এ অঞ্চলের অন্যান্য দেশও দুর্ভোগ পোহাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।

প্রধানমন্ত্রী ইমরান খান তার টুইটে লিখেছেন, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ মোদি সরকার সম্প্রসারণবাদী অহংকারি নীতি গ্রহণ করায় তারা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠছে। বাংলাদেশের সঙ্গে তারা সমস্যা সৃষ্টি করেছে নাগরিকত্ব আইন নিয়ে।
সূত্র : জি বাংলা ও ডন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930