বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

এবার আরও কঠোর হবে লকডাউন : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই আজ থেকে লকডাউন শিথিল করেছে সরকার। এই সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে এবার আরও কঠোর লকডাউন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ১৫ দিন সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

শনিবার (৩০ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশের করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি বৈঠক হয়। বৈঠকে শেষে তাদের লকডাউন আরও কঠোর হবে বলে আশ্বস্ত করেন।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি সাধারণ ছুটি শিথিল করার ফলে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তখন প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেছেন, সংক্রমণ বেড়ে গেলে আবার সাধারণ ছুটি ঘোষণা করা হবে, সেই ছুটি হবে আরও কঠোর।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কয়েকজন মনে করছেন, মধ্য জুন পর্যন্ত লকডাউন ব্যবস্থায় আরও কড়াকড়ি আরোপ করা যেত। এখন হিতে বিপরীত হতে পারে। দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে। বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে পরিস্থিতি সামাল দেওয়া।

তবে শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকে উপস্থিত কমিটির এক সদস্য জানান, তারা সাধারণ ছুটি আরেকটু বাড়ানোর পরামর্শ দেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা পনেরটা দিন পর্যবেক্ষণ করতে পারি। সংক্রমণ বেড়ে গেলে আবার সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

শেখ হাসিনা বলেন, এর মধ্য দিয়ে উৎপাদন শিল্পগুলো তাদের উৎপাদন শুরু করুক। তাছাড়া প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে এবং তা আরও জোরদার করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, গরিব মানুষের কথা চিন্তা করে সাধারণ ছুটি শিথিল করা হয়েছে। তবে আমি এও নির্দেশ দিয়েছি টেস্ট আরও বাড়াতে হবে। সংক্রমণ বেশি হলে পরবর্তীতে কঠোর হবে লকডাউন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০