বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

এসএসসি ফলাফল : লক্ষ্মীপুরে এবারো সেরা প্রতাপগঞ্জ, ৭৬ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ৭৬জন জিপিএ-৫ সহ জেলায় সেরা স্কুলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৩২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩২২জন। পাশের হার ৯৯.৬৯ শতাংশ। লক্ষ্মীপুরে গড় পাসের হার তুলনায় এবারো জেলায় প্রথমস্থান অর্জন করেছে প্রতাপগঞ্জ। বিদ্যালয় সূত্রে জানা যায়, ৭৬জন জিপিএ-৫, ১৮২জন এ গ্রেড ও ৫০জন এ মাইনাস গ্রেডে কৃতকার্যসহ ৩২২জন পাস করে।

এছাড়া ৯৮.৭৬ শতাংশ পাসের হার নিয়ে জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৪২জন জিপিএ-৫ সহ ২৪২ পরীক্ষা দিয়ে পাস করে ২৩৯ জন, তৃতীয় অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৬৮জন জিপিএ-৫ সহ ২৫০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪১জন। পাসের হার ৯৬.৪০ শতাংশ। অন্যদিকে রায়পুর উপজেলার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ থেকে ১৯১জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৮জন পাস করে, জিপিএ-৫ পায় ৩৭জন এবং রায়পুর মার্চ্চেন্ট একাডেমী থেকে ২০৬ পরীক্ষা দিয়ে পাস করে ১৯৫জন। জিপিএ-৫ পেয়েছে ২৪জন। পাসের হার যথাক্রমে ৯৮.৪৩শতাংশ এবং ৯৪.৬৬শতাংশ।

রোববার (৩১ মে) সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে কুমিল্লা বোর্ড সূত্রে এসব তথ্য জানা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১