সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

শরীয়তপুরের গোসাইরহাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মোতাছিমা রহমান বর্ষা (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেন বলে জানা যায়।

রোববার (৩১ মে) সারাদেশে একযোগে ২০২০ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রত্যশিত ফল না পাওয়ায় মোতাছিমা রহমান বর্ষা আত্মহত্যার পথ বেছে নিছে বলে ধারণা করা হচ্ছে।

মোতাছিমা রহমান বর্ষা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটনা গ্রামের মতিউর রহমান সরকারের মেয়ে। সে সরকারি ঈদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাইন্স বিভাগের ছাত্রী ছিলেন।

এ সম্পর্কে সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হুসাইন বলেন, মোতাছিমা রহমান বর্ষা এ বছর এসএসসি-২০২০ পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সে আমার বিদ্যালয়ের সাইন্স বিভাগের খুব ভালো ছাত্রী ছিলেন। কিন্তু তার জিপিএ-৫ আসেনি, এ কারণে সে বাসায় আত্মহত্যা করেন এমনি খবর পাই।

পারিবারিক সূত্রে জানা যায়, সে তার পরীহ্মার ফলাফল বাড়ি থেকেই গ্রহণ করেন। তিনি আশাবাদী ছিলেন জিপিএ-৫ পাবেন। সেখানে সে দেখেন যে জিপিএ-৪.৫০ পেয়েছেন। তাতেই সে হয়তো এই বিষয়ে সইতে না পেরে নিজের থাকার পাকা ঘরে সিলিং ফ্যান এর সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে গোসাইরহাট থানার অফিসার্স ইনচার্জ মোলা সোহেব আলী মুঠোফোনে জানায়, আমি ঘটনা টা শুনেছি এবং ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত না করে আর কিছু বলা যাচ্ছে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930