রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট

আইন আদালত ডেস্ক :

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১ জুন) রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব।

পরে আইনজীবী পল্লব জানান, বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিটটি শুনানি হবে। রিটে করোনার এই ক্রান্তিকালে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির করে জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করা হয়েছে।

তিনি বলেন, ‘গণপরিবহনে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা যাতায়াত করে, যাদের প্রাইভেট গাড়ি নেই। দেশের এই পরিস্থিতিতে কোন যুক্তিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে? যেখানে সাধারণ মানুষের আয়-রোজগার বন্ধ।’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশ কর্মহীন হয়ে বেকার এবং মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে আইনজীবী পল্লব বলেন, ‘এ অবস্থায় ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি অসহায় দুর্দশাগ্রস্ত মানুষদের আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত করেছে। এ কারণে প্রজ্ঞাপনটি স্থগিত চাওয়া হয়েছে।’

এদিকে, প্রজ্ঞাপনটি স্থগিত চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

উল্লেখ্য, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। বিআরটিএ প্রস্তাব দিয়েছিল ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর। সেই প্রস্তাবে কাঁটছাট করে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে রোববার (৩১ মে) প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০