সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
প্রতিকী ছবি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত : রায়পুরে আগুনে পুড়ে গেছে ৮ দোকান

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুর হায়দরগঞ্জ বাজারে আগুন লেগে পুড়ে গেছে একটি ব্যাংকের বুথসহ ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (০২ জুন) বিকেল সাড়ে ৩টার সময় হায়দরগঞ্জ নারকেল হাটা বাজার সড়কে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ সূত্রপাত ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে মুহুর্তেই পুড়ে যায় হায়দরগঞ্জ বাজারের ৮ টি দোকান। আগুনে বাবুল হোমিও হল, আশিক টেইলার্স, সবুজ ফার্নিসার, আমির ইলেকট্রনিক্সস, খোরশেদ টেইলার্স, মোক্তার টেইলার্স, হুমায়ুন লাইব্রেরী ও একটি ব্যাংকের বুথের শাখা পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত মোহন ফার্নিসার মালিক মোহন জানান, আগুনে তাঁর একটি ১০ লাখ টাকার ফার্নিসার গুদাম পুড়ে গেছে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ও রায়পুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ওয়াছি আজাদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্র্রণে আনতে সক্ষম হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930