সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

করোনা নিয়েই ব্রেইন স্ট্রোক করেছেন নাসিম, অবস্থা সংকটাপন্ন

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থার চরম অবনতি হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে ব্রেইন স্টোক করে অবস্থা আরও অবনতির দিকে গিয়েছে বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়।

এর আগে জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত সোমবার (১ জুন) দুপুরে নাসিমকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছিলেন।

তিনি বলেন, মঙ্গল-বুধ-বৃহস্পতিবার বাবার (নাসিম) অবস্থা ভালোর দিকে এসেছিল। তবে হঠাৎ স্ট্রোক করায় ফের চরম অবনতি হয়েছে। এখন বাবার অপারেশন চলছে। তার সুস্থতার জন্য সবার দোয়া চাচ্ছি।

এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নাসিমকে শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার কথা থাকলেও অবস্থা অবনতির দিকে যাওয়ার কারণে নেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।

সূত্রটি বলছে, কাল রাতে সিদ্ধান্ত হয়েছিল নাসিম ভাইকে সিএমএইচে নেয়া হবে, কিন্তু সকালে অবস্থা ক্রিটিক্যাল দিকে থাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই অপারেশন করা হচ্ছে।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা।

নাসিমের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জাহিদ মালেক এখন সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় সামলাচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930