মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফখরুল কবিরের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবির ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ২.৩০ এর দিকে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়।

ফখরুল কবির জুন মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ও গতকাল তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্মসচিব মো. ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ এক শোকবার্তায় মরহুম মো. ফখরুল কবিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী ইন্দিরা আরো জানান, মো. ফখরুল কবির ছিলেন একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা। কর্মক্ষেত্রে তার একনিষ্ঠ অবদান তাকে স্মরণীয় করে রাখবে।

একইসাথে মো: ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার। শোকবার্তায় সচিব কাজী রওশন আক্তার জানান, মো. ফখরুল কবির একজন কর্তব্যনিষ্ঠ ও মেধাবী কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল সদস্য গভীরভাবে শোকাহত। তিনি প্রয়াত এ কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০