বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবীতে শিক্ষানবীশদের মানববন্ধন

আইন আদালত ডেস্ক :

বিশেষ বিবেচনায় বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি. কিউ পরীক্ষায় উর্ত্তীণ সকল শিক্ষানবীশগণকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সামাজিক দৃরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

এসময় শিক্ষানবীশ আইনজীবী আবদুর রশিদ, মাহফুজুর রহমান, সুকান্ত মজুমদার বলেন- আমরা বিগত ১০ বছর, কেউ ৭ বছর, কেউ ৫ বছর পূর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রী অর্জন করেছি। বার কাউন্সিলের নিবন্ধন পেতে বিলম্ব হওয়ায় আমরা দীর্ঘ সময় ধরে দেশে বিভিন্ন বারে সিনিয়র আইনজীবীদের সাথে থেকে আইন পেশায় সেবা প্রদান করে আসছি।

কিন্তু বর্তমান করোনা মহামারীর এ সংকটময় মূহুর্তে আমরা শিক্ষানবীশগণ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। করোনার কারণে আমাদের লিখিত পরীক্ষা বার কাউন্সিল কর্তৃপক্ষ যথাসময়ে গ্রহণ করতে পারেনি। এ মহামারী যতদিন চলবে ততদিন আমাদের পরীক্ষা কাউন্সিল কর্তৃপক্ষ গ্রহণ করবে না। আমরা না পারছি আইন পেশা থেকে সরে যেতে, না পারছি অন্য কোন পেশায় নিজেদের মানিয়ে নিতে।

তাই মানবিক দৃষ্টিকোন থেকে আমাদের বিশেষ বিবেচনায় অবশিষ্ট পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে নিবন্ধনভুক্ত করতে আইনমন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রকাশ করার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০