সর্বশেষ:

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৫, আক্রান্ত ৩১৭১

আকাশবার্তা ডেস্ক :

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৭১ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫ জনে। এদিকে আরও ৭৭৭ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৫ হাজার ৩৩৬ জন সুস্থ হলেন।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  

ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

তিনি বলেন, মৃত্যু হওয়া ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, সিলেট বিভাগে দুইজন, রংপুরে বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে দুইজন রয়েছেন। ৪৫ জনের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১২ জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন এবং ১১ থেকে ২০ বছেরর মধ্যে দুইজন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930