সর্বশেষ:

চুনারুঘাটে স্বামীর লিঙ্গ কর্তন করে পালালো স্ত্রী

এক্সক্লুসিভ ডেস্ক :

চুনারুঘাটে বউয়ের অমতে ২য় বিয়ে করার খেসারত দিতে হলো এক প্রবাসীকে। নিজের বিশেষ অঙ্গ হারিয়ে ওই প্রবাসী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। স্বামীর অঙ্গ ব্যাগে ভরে স্ত্রী নিরুদ্দেশ।

সর্ব মহলে আলোচিত এই ঘটনাটি ঘটেছে রোববার রাত ২টার সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী গ্রাম আলীনগরে। আহত স্বামী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসীরা জানান, আলীনগর গ্রামের ইছাক মিয়া (৩৫) একই গ্রামের ছিদ্দিক আলীর কন্যা দিলারা খাতুনকে বিয়ে করেন ৮/১০ বছর আগে। এরা বর্তমানে দুই সন্তানের জনক-জননী। ১৫ বছর ধরে ইছাক সৌদি আরব আছেন।

বিগত ৩ বছর আগে তিনি দেশে এসে একই ইউনিয়নের উসমানপুর গ্রামের এক যুবতীকে বিয়ে করেন কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারছিলেন না বড় বউ দিলারা। ২য় বিয়ে করার কারণে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো।

লকডাইনের ২০ দিন পূর্বে প্রবাসী ইউসুফ বাড়িতে আসেন। বাড়ি আসার পর স্ত্রী দিলারার অমতে তিনি ছোট বউর বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন। রােববার রাতে খাবার দাবার শেষে বড় বউর স্বামীকে আদর করে পিঠা খেতে দেন। পিঠা খেয়ে তিনি অচেতন অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত ২ টার সময় সুযোগে দিলারা স্বামীর লিঙ্গ কেটে নেন।

ইছাকের শোর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আহত ইছাককে হাসপাতালে প্রেরণ করেন।

লিঙ্গ কর্তনকারী বড় বউ পলাতক। এলাকাবাসীরা জানান, সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক বলেছেন, ১২ ঘন্টার মধ্যে কাটা অঙ্গ সংযোজন না করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। অনেক খোঁজাখুঁজি করে পলাতক বড় বউ’র ব্যাগে থাকা সেই অঙ্গ নিয়ে আত্মীয়রা সিলেটের পথে যাত্রা করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930