সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রথম নারী ডিসির যোগদান

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে কর্মস্থলে যোগদান করেছেন জেলার প্রথম নারী ডিসি হুমায়ারা বেগম। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে শহরের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক হুমায়ারা বেগমকে বরণ এবং বিদায়ী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিদায়ী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, নবাগত জেলা প্রশাসক হুমায়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর শওকত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল হোসেন প্রমুখ।

এ সময় বিদায়ী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, লক্ষ্মীপুরের মানুষ অত্যন্ত বিনয়ী ও ভদ্র। এখানে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। দায়িত্ব পালন করার ক্ষেত্রে যতটুকু সম্ভব সম্মানজনকভাবে করার চেষ্টা করেছি।

নবাগত জেলা প্রশাসক হুমায়ারা বেগম বলেন, ভালো কাজের ধারা অব্যাহত থাকবে, খারাপ কাজ নির্মূল করা হবে। সকলের সহযোগিতা পেলে দায়িত্ব পালন করতে অসুবিধা হবেনা। আশা করি সকলের সহযোগিতা পাবো।

এ সময় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে চট্টগ্রাম জেলা প্রশাসক পদে বদলী করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব হুমায়ারা বেগমকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়। গত ২ মে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

ডিসি হুমায়ারা বেগম : সুনামগঞ্জ জেলার এক মেধাবী নারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এম.কম পাশের পর ১৯৯৯ সালে ১৯তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন।লক্ষ্মীপুরে ডিসি পদে যোগদানের আগে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। ৪৪ বছরের এ মেধাবী নারীর স্বামীর বাড়ি খুলনায় জেলায়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930