সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

ইউটিউব দেখে অস্ত্র বানিয়ে প্রেমিকাকে খুন!

এক্সক্লুসিভ ডেস্ক :

প্রেমিকাকে হত্যার পরিকল্পনা দীর্ঘদিনের। পরিকল্পনা অনুযায়ী ইউটিউব দেখে অস্ত্র তৈরি করে সেটি দিয়ে হত্যা করা হয় তরুণীকে। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার রিজেন্ট পার্কে।

সংবাদ প্রতিদিন জানায়, দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক কষছিল অভিযুক্ত জয়ন্ত। কিন্তু অস্ত্র পাবে কোথায়? এর সমাধান দিয়েছে ইউটিউব। ভিডিও দেখেই প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে খুনের জন্য অস্ত্র তৈরি করেছিল জয়ন্ত হালদার!

ইউটিউবের যে ভিডিও দেখে অস্ত্র বানানো শিখেছে জয়ন্ত তাতে দেখা গেছে, স্টিলের রডের পিছনে রয়েছে একটি ক্যাপ। যেখানে মার্বেল রাখার জন্য রয়েছে জায়গা। আর ক্যাপের পিছনে বোতলের ঢাকনা। ঢাকনার মাঝে একটি ছোট ফুটা। আর মার্বেলের সামনে রাখা পটকা। (নিরাপত্তার স্বার্থে পুরো প্রক্রিয়া এখানে উল্লেখ করা হয়নি)।

এভাবে ইউটিউব থেকে অস্ত্র বানানো শিখে তা দিয়েই লক্ষ্যভেদ করে জয়ন্ত। কিন্তু নিজের বানানো অস্ত্রে সম্পূর্ণ ভরসা রাখতে পারেনি সে। তাই মৃত্যু নিশ্চিত করতে কোপায় প্রিয়াঙ্কাকে।

প্রসঙ্গত, প্রেমিক জয়ন্ত বিবাহিত জানার পরই তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন রিজেন্ট পার্কের বাসিন্দা প্রিয়াঙ্কা। যা মেনে নিতে পারেনি অভিযুক্ত। একাধিকবার বুঝিয়েও প্রেমিকাকে ফেরাতে না পারায় শনিবার সকালে নিজের তৈরি পাইপগান দিয়ে তরুণীকে খুন করে যুবক। ঘটনার কয়েকঘণ্টা পরই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930