মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিক্ষার্থীদের ক্ষতি কাটাতে আসছে একগুচ্ছ পরিকল্পনা

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে এমনটা ধরে নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার (২১ জুন) গণমাধ্যমকে জানিয়েছেন, স্থগিত হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষা, একাদশ শ্রেণিতে ভর্তি, আসন্ন প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা, জেএসসি-জেডিসি পরীক্ষা, স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা এবং ওপরের শ্রেণিতে শিক্ষার্থীদের কীভাবে প্রমোশন দেওয়া হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে থাকবে ‘রিকভারি প্ল্যান’।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শিক্ষা খাতের ক্ষতি পোষাতে রিকভারি প্ল্যান তৈরির কাজ করছে কয়েকটি টিম। শিগগিরই এসব টিমের কাছ থেকে সুপারিশ নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রীর তদারকিতে এসব টিম কাজ করছে। বিষয়টি একটু গুছিয়ে এলেই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সবাইকে অবহিত করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, পড়াতে তো পারিনি, পরীক্ষা কীভাবে নেব? পরীক্ষা বাদ দিয়ে দিয়েছি। শিক্ষকদের বলেছি, হোম ওয়ার্ক দিতে। ছাত্রছাত্রীরা বিষয়ভিত্তিক হোমওয়ার্ক বিদ্যালয় খোলার পর জমা দেবে, সেই হোমওয়ার্ক দেখে মূল্যায়ন করব। টিভির ক্লাসের ওপর নির্ভর করে বাড়ির কাজ দিতে বলা হয়েছে। পরীক্ষা নিয়ে আপাতত কোনো চিন্তাভাবনা করছি না। সামনের দিনগুলোতে মহামারীর পরিস্থিতি কোন দিকে যাবে কেউ জানে না। কিন্তু ভাইরাসের বিস্তার না কমলে স্কুল খোলা সম্ভব না। আগামী সেপ্টেম্বর মাসে বিদ্যালয় খোলার মত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তেমনটা ধরেই তারা পরিকল্পনা সাজাচ্ছেন।

তিনি বলেন, বিদ্যালয় খোলার পর লার্নিং লস কীভাবে রিকভারি করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। রোজার ঈদের পরে বিদ্যালয় খোলার মত পরিস্থিতি হতে পারে ধরে নিয়ে একটা প্ল্যান করেছিলাম, সেটা বাস্তবায়ন করা যায়নি। এখন সেপ্টেম্বর মাস সামনে রেখে আমরা নতুন করে রিকভারি প্ল্যান করছি। সে অনুযায়ী বার্ষিক পরীক্ষা ও সমাপনী পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি) সৈয়দ গোলাম ফারুক বলেন, বছরের অর্ধেক ইতোমধ্যে পেরিয়ে গেছে। স্কুল কবে খোলা যাবে, সে নিশ্চয়তা নেই। ফলে অনলাইন ও সংসদ টিভির মাধ্যমে মাধ্যমিকের সিলেবাস শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছেন তারা।

মাধ্যমিকের এক কোটি ৩৪ লাখ শিক্ষার্থীর মধ্যে সাড়ে ১০ লাখ শিক্ষার্থী যে সংসদ টিভি দেখতে পারছে না। তবে এদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করা হলেও এখনও কোনো উপায় বের করা যায়নি বলে জানিয়েছেন তিনি।

সৈয়দ গোলাম ফারুক বলেন, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। বার্ষিক পরীক্ষা হোক আর নাই হোক, আসল কথা হল লেখাপড়া।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৬ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে। ৬ অগাস্টের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে বলে ধারণা দিয়েছেন কর্মকর্তারা।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হয়নি। ৯ থেকে ২০ অগাস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও সে সম্ভাবনা আর নেই। ১৩ থেকে ২৫ জুনের মধ্যে মাধ্যমিকের অর্ধ-বার্ষিকী পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটাও আর হচ্ছে না।

গত ৩১ অগাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হলেও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করা যায়নি। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু করা যাবে সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০