সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরের সিভিল সার্জন করোনায় নয়, ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

করোনা ভাইরাসে নয়, ভাইরাল নিউ‌মো‌নিয়ায় আক্রান্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল গাফফার। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সিভিল সার্জন অফিসের দায়িত্বশীল কর্মকর্তা এএইচএম ফারুক নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি লিখেন, গত বৃহস্প‌তিবার সর্ব‌শেষ আর‌টি-পি‌সিআর টে‌স্টে স‌্যা‌রের নে‌গে‌টিভ রেজাল্ট এ‌সে‌ছে। গতকাল ঢাকায় সি‌টি স্ক‌্যান করা হ‌য়ে‌ছে। সি‌টি স্ক‌্যান রেজাল্ট ম‌তে তি‌নি ভাইরাল নিউ‌মো‌নিয়ায় আক্রান্ত। ত‌বে আবা‌রো আর‌টি- পি‌সিআর ক‌রোনা টেস্ট কর‌তে সা‌জেস্ট ক‌রে‌ছেন তার চি‌কিৎসক। স‌্যাম্পল প্রদান করা হ‌য়ে‌ছে। তি‌নি আ‌গের তুলনায় অ‌নেকটা বেটার ফিল কর‌ছেন। সকল‌কে দোয়া করার অনু‌রোধ কর‌ছি।

এদিকে সোমবার (২২ জুন) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন মোবাইল ফোনে লক্ষ্মীপুরের কয়েকজন সাংবাদিককে নিশ্চিত করেছিলেন যে, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন করোনায় আক্রান্ত। তার দেয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের স্থানীয় গণমাধ্যমসহ কয়েকটি জাতীয় গণমাধ্যমে সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930