বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

ঢাকায় রেড জোন ও ছুটি ঘোষণা আসছে

আকাশবার্তা ডেস্ক :

প্রায় সারাদেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই অদৃশ্য ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী দুই-চার দিনের মধ্যে রাজধানী ঢাকার রেড জোন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ধাপে ধাপে সেসব এলাকায় ছুটি ঘোষণা ও অবরুদ্ধ করা হবে।

বুধবার (২৪ জুন) গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

জীবনঘাতী করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের বিভিন্ন জেলায় ৪৫টি অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা করে অবরুদ্ধ করা হলেও সবচেয়ে বেশি সংক্রমণের এলাকা ঢাকা মহানগরীর কোনো অঞ্চলের কতটুকু নিয়ে ‘রেড জোন’ হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ঢাকায় রেড জোন ঘোষণা করে ছুটি ঘোষণা করব, কিন্তু এক্ষেত্রে একটু বেশি চিন্তাভাবনা করতে হচ্ছে।

কারণ রাজধানী খুব ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে কলকারখানা আছে, গুরুত্বপূর্ণ অফিসগুলো রয়েছে। এসব কারখানা ও অফিসগুলোকে বাঁচাতে হচ্ছে। কোনো এলাকাকে কীভাবে রেড জোন হিসেবে ঘোষণা করা হবে, তা নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, অনেকগুলো বিষয় সামনে রেখে ঢাকার রেড জোনের এলাকা নির্ধারণ করতে হচ্ছে। সব জায়গায় একসাথে বিধিনিষেধ দেয়া যাবে না। যে জায়গায় বেশি সংক্রমণ, সেই জায়গা আগে অবরুদ্ধ করা হবে।

ঢাকায় রেড জোন হিসেবে চিহ্নিত যে ৪৫টি এলাকার নাম সংবাদমাধ্যমে এসেছে, সেগুলো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এরিয়া ডিমার্কিং করছি। সেই ডিমারকেশন চূড়ান্ত হলে সেটা ঘোষণা করা হবে, এরপর সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে লকডাউনে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এখন শনাক্ত রোগী ও মৃত্যুর হার বিবেচনায় নিয়ে সার দেশকে লাল, হলুদ ও সুবজ জোনে ভাগ করে এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপ করছে সরকার।

গত তিন দিনে ১৯ জেলায় এরকম ৪৫টি অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা করে তিন ধাপে সেসব অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন এসব অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০