সোমবার ৮ই জুন, ২০২৬ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরের চরশাহীতে যুবলীগের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে চরশাহী ইউনিয়ন যুবলীগ কার্যালয়ের সামনে দুই শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ জানান, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপুর নির্দেশনায় এবং কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মোবারক হেসেন শুভ, যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রোমানসহ যুবলীগের ৯টি ওয়ার্ডের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

রেজাউল করিম রিয়াজ বলেন, চলমান এ মহামারী পরিস্থিতিতে যেহেতু বিভিন্ন পেশার মানুষ কর্মহীন হয়ে বাড়িতে অবসর সময় কাটাচ্ছেন। তাই উপযুক্ত সময় ব্যবহার করে চলতি বর্ষা মৌসুমে যার যার অবস্থান থেকে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপনের আহ্বান জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০