সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সূর্যের আলো মাত্র ৩৪ মিনিটের মধ্যে ধ্বংস করোনা!

আকাশবার্তা ডেস্ক :

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা দুজন বিজ্ঞানী লুইস সাগ্রিপান্তি এবং ডেভিড লিটল দাবি করেন, সূর্যের তীব্র আলো মাত্র ৩৪ মিনিটের মধ্যে করোনাভাইরাস ধ্বংস করতে পারে।

এই গবেষণায় গবেষকরা সূর্যের ইউভি রশ্মি (আল্ট্রাভায়োলেট রেডিয়েশন বা অতি বেগুনি রশ্মি) বছরের বিভিন্ন সময় বিভিন্ন শহরে ভাইরাসটি কীভাবে ধ্বংস করতে পারে তা বিশ্লেষণ করেন।

বিশ্লেষণ থেকে জানা যায়, গ্রীষ্মে বেশিরভাগ মার্কিন শহর এবং বিশ্বের অন্যান্য শহরে দুপুরের সূর্যের আলো মাত্র ৩৪ মিনিটের মধ্যে পৃষ্ঠের ওপরে থাকা ৯০ শতাংশ করোনা ধ্বংস করতে পারে।

গবেষকদের মতে, ডিসেম্বর থেকে মার্চ সময়কালে ভাইরাসটি একদিন বা তারও বেশি সময় পৃষ্ঠের উপরে বেঁচে থাকতে পারে।

ফটোক্যামিস্ট্রি এবং ফটোবায়োলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় গবেষকরা লিখেছেন, বর্তমান তথ্য-উপাত্ত ইঙ্গিত দিচ্ছে যে, বিশ্বের বিভিন্ন জনবহুল শহরে গ্রীষ্মকালে সার্স-কোভ-২ ভাইরাস তুলনামূলকভাবে দ্রুত নিষ্ক্রিয় হওয়া উচিত। করোনার বিস্তার এবং মহামারির সময়কাল কমাতে সূর্যের আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আমাদের দেশে গ্রীষ্মকাল যদিও পার হয়ে গেছে, তবে ভাদ্র মাসে তালপাকা গরমের দিনের ক্ষেত্রে এই খবর আশাব্যাঞ্জক।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, সূর্যের আলো করোনাভাইরাসকে প্রতিরোধ করতে পারে না। সংস্থাটি এর ব্যাখ্যায় জানিয়েছে, রোদের মধ্যে অবস্থান করা বা ২৫ ডিগ্রির বেশি তাপমাত্রাও করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম নয়। আবহাওয়া যেমনই হোক, করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ইউভি ল্যাম্প ব্যবহার না করার পরামর্শও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মতে, হাত বা শরীরের অন্যান্য স্থানের ত্বক জীবাণুমুক্ত করার জন্য ইউভি ল্যাম্প ব্যবহার করা উচিত নয়। ইউভি বিকিরণ ত্বক ক্ষতিগ্রস্ত করতে পারে। নিউইয়র্ক পোস্ট

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930