বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রেম-দেহ ব্যবসা নিয়ে যা বললেন তারা

বিনোদন ডেস্ক :

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র মন্তব্য করেছিলেন টলিউডেও তারকারা স্বজনপ্রীতি করেন, প্রেমপ্রীতি করেন। অনেক তারকাই সম্পর্কে জড়িয়ে নিজেদের পছন্দমতো ইন্ডাস্ট্রি চালান।

তিনি প্রসেনজিৎ-ঋতুপর্ণাসহ আরও অনেকের নামও নিয়েছেন। তার সেই কথার প্রেক্ষিতে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। তাদের মধ্যে একজন স্বস্তিকা মুখার্জি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ‘সুইসাইড আজকাল একটি ফ্যাশন হয়ে গিয়েছে’ গোছের মন্তব্য করে স্বস্তিকার নামে সংবাদ প্রকাশ করে। সেই খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিকার বিরুদ্ধে সমালোচনায় সরব হন নেটিজেনদের একাংশ! ঠিক সেই প্রতিবেদনটিই শ্রীলেখা নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন ‘বাহ!’ এর পরই দুই অভিনেত্রীর বিতর্ক তুঙ্গে।

এদিকে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে স্বস্তিকার নামে যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বস্তিকা নিজে।

প্রমাণস্বরূপ ফেসবুকে তিনি গতকাল একটি পোস্টও করেছেন যে, ‘সত্যি খবরের থেকে আজকাল বোধহয় সবাই গুজবেই বেশি কান দেন! সুশান্তের মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত। সেখানে আমার নামেই কিনা এমন খবর ছড়িয়ে দেওয়া হয়েছে?’

একের পর এক সমালোচনার পর নেট দুনিয়ায় এই ভুয়া খবরের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। স্বস্তিকার কথায়, ‘শেয়ার করার আগে কিংবা কাউকে দোষারোপ করার আগে খবরের সত্যতা যাচাই করা উচিত।’

এ প্রসঙ্গে শ্রীলেখার উত্তর, অনেক কিছুরই তো আজকাল ভুল ব্যাখ্যা চলছে। তার মন্তব্যের যেমন ভুল ব্যাখ্যা করেছেন স্বস্তিকা। অভিনেত্রীর কথায়, ইন্ডাস্ট্রির প্রেমের প্রসঙ্গ তুলেছিলেন তিনি, কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় সেই প্রসঙ্গে বলতে গিয়ে ‘স্লাট’ শব্দ ব্যবহার করেছেন। তাহলে প্রেম আর দেহব্যবসা কি এক? প্রশ্ন তুলেছেন শ্রীলেখা মিত্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১