সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

৪০ বিচারক ও ২০০ কর্মচারী করোনায় আক্রান্ত!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ৪০ জন বিচারক আক্রান্ত হয়েছেন।

এছাড়া সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী ও অধস্তন আদালতের ১৩৬ জন কর্মচারীও একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন অধস্তন আদালতের ১৭ জন বিচারক। একজন বিচারক মৃত্যুবরণ করেন। একজন বিচারক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী ২১ জন নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত বিচারক ও কর্মচারীর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার জেলা জজদের অনুরোধ করা হয়েছে।

এখন তাদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930