সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুই চালক নিহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। শনিবার (০৪ জুলাই) সকালে লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চৌধুরীপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা নারায়গঞ্জ ও মুন্সিগঞ্জের বাসিন্দা। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা কংকরবাহী ট্রাকের সঙ্গে রায়পুর থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান। ট্রাক চালককে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930