বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সূর্যের তাপে মুরগির গ্রিল! ভাইরাল হলো ‘সোলার চিকেন’

আন্তর্জাতিক ডেস্ক :
কখনো কোনো শেফকে ওয়েল্ডিং মাস্ক পরে রসূঁইঘরে ঢুকতে দেখেছেন? কিন্তু সিলা সুতহারাতকে তাই করতে দেখা গেলো। ওয়েল্ডিং করার সময় যে ধাতব মুখোশ পরতে হয়, তা কি আর সাধে পরেছেন ব্যাংককের এই শেফ? তিনি পরতে বাধ্য হয়েছেন। কারণ সূর্যের উত্তপ্ত আলোতে মুরগি গ্রিল করতে হবে তাকে!

ব্যাংকক থেকে দক্ষিণে দুই ঘণ্টার পথ। রাস্তার পাশেই তার খাবারের দোকান। ভোজনরসিক ক্রেতাদের মুখে ভিন্ন কিছু তুলে দিতেই তিনি সোলার চিকেনের রেসিপি করেছেন। কয়লা বা গ্যাসের আগুনে নয়, সূর্যের গনগনে তাপে পোড়ানো হয় মুরগিকে।

১০০০টি আয়নার বিশাল এক দেওয়াল বানিয়েছেন। প্রতিটি আয়না এদিক-ওদিক করা যায়। ছোটকালে আয়নায় রোদের প্রতিফলন ঘটিয়ে কাগজে আগুন জ্বালানোর কথা মনে আছে? এখানেও একই কাজ করা হয়েছে। সেই কাচের দেয়ালে সূর্যের আলো প্রতিফলিত হয়ে মুগরির ওপর পড়ে। তীব্র তাপে পুড়তে থাকে সেগুলো। গ্রিল যেভাবে করা হয়, একইভাবে এ কাজও করা হয়েছে। শুধু তাপের উৎস সূর্যের আলো।

তার রান্নার এই অপ্রচলিত পদ্ধতি দেখে অনেক মানুষেরিই ভ্রূ কুঞ্চিত হয়েছে। এ কাজটি তাকেই করতে দেখা গেছে। কিন্তু বিখ্যাত হয়েছে গেছেন।

শেফ জানালেন, অনেকে আমাকে পাগল বললেন। ভাবলেন এটা অসম্ভব এক কাজ। কাচের দেয়ালটি এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে ওটার দিকে তাকানোই যায় না। কিন্তু মুরগির গ্রিল বা কাবাব যখন মানুষের পাতে গেল, তারা বলতে বাধ্য হলেন ‘তুমি কাজটা করতে পেরেছো’।

আয়নায় প্রতিফলনের মাধ্যমে সূর্যের আলো থেকে তীব্র তাপ উৎপন্ন করা সম্ভব। আর সে কাজটিই করেছেন সুতহারাত।

বিগত ২০ বছর ধরে তিনি মুগরি গ্রিল করে খাওয়াচ্ছেন স্থানীয় মানুষদের। তার খাবার বেশ জনপ্রিয়। কিন্তু সোলার মুরগির রেসিপিটা সত্যিই অনন্য। এসব ছবি আর ভিডিও ইন্টারনেটে রীতিমতো ভাইরাল।

এ পদ্ধতির অন্যান্য ভালো দিকও রয়েছে। জ্বালানির দাম বৃ্দ্ধির কারণে খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। তা ছাড়া এ পদ্ধতি নিঃসন্দেহে জ্বালানি সাশ্রয়ী বটে। আর মুরগির স্বাদেও কিছুটা হলেও তো ভিন্নতা এসেছে। আর কী চাই?

সূত্র : এমিরেটস

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০