সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রায়পুরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে রিয়াজ মাজি (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) উপজেলার চরকাছিয়া এলাকার মেঘনা নদী অংশে এ ঘটনা ঘটে।

জানা যায়, রিয়াজ বরিশালের হিজলা এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও চরলক্ষী গ্রামের বদ্দার বাড়ির বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।

মৃত ব্যক্তির স্ত্রী সুমি বেগম জানান, তার স্বামী রিয়াজ ৩০ বছর ধরে শশুর বাড়িতেই এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালে নৌকায় ছোট ছেলেকে রেখে মেঘনায় পুথি জাল দিয়ে মাছ ধরছিলেন।

এ সময় শরীরের সাথে জাল আটকে গিয়ে নদীর স্রোতের টানে আটকে যায়। ছেলের চিৎকারে অন্য জেলেরা মৃত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে রাতে বাড়িতে নিয়ে আসে। সকালে পুলিশ রিয়াজের মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে যায়।

৮নং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বলেন, জেলে রিয়াজ ভালো মানুষ ছিলেন। শোকাহত পরিবারের প্রতি জানাই সমবেদনা।

হাজিমারা ফাঁড়ি থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যুর সংবাদ শুনে শনিবার সকালে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত জেলের স্ত্রী সুমি সাধারণ ডায়েরি করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930