রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

হজে যে ৩ স্থানে ঢুকলে প্রায় ২ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিজনিত কারণে চলতি বছর অন্য দেশ থেকে কোনো হজযাত্রী হজ পালন করতে সৌদি আরবে যেতে পারবেন না। সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক ও সৌদি আরবের নাগরিকদের অংশগ্রহণে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হবে।  

এবার হজে গিয়ে বিশেষ অনুমতি ছাড়া মক্কার তিনটি পবিত্র স্থানে (মিনা, মুজদালিফা এবং আরাফাত) প্রবেশ করলে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকার মতো জরিমানা গুনতে হবে। নভেল করোনাভাইরাস প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আরব নিউজ জানিয়েছে, আগামী ২৮ জিলকদ (১৮ জুলাই) থেকে জিলহজের ১২ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

আরাফাত ময়দান মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই ময়দানে অবস্থিত মসজিদটির নাম মসজিদে নামিরাহ। এই মসজিদের জামাতে অংশগ্রহণকারী হাজিরা জোহরের ওয়াক্তে এক আজান ও দুই ইকামতের সঙ্গে একই সময়ে পরপর জোহর ও আসরের নামাজ আদায় করে থাকেন। পরবর্তী কাজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেয়া।

দ্বিতীয়বার নিষেধাজ্ঞা অমান্য করে তিনটি স্থানে ঢুকে পড়লে জরিমানা দ্বিগুণ করা হবে। হজের মৌসুমে সব দেশের নাগরিককে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ইসলামের পবিত্র নিদর্শন কাবাও স্পর্শ করা যাবে না এবারের হজে। নামাজের সময় তো বটেই, কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের মধ্যে। এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেককে সব সময়ের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১