সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় একই বাড়ির বখাটে যুবক মো. পারভেজ (৩০)। এ ঘটনায় ভিকটিম গৃহবধূ পারভীন আক্তার (২৫) নিজে বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনো ওই লম্পটকে গ্রেপ্তার করতে পারেনি।

থানা সূত্রে জানা যায়, গত রোববার রাতে চন্দ্রগঞ্জ ইউপির গণিপুর গ্রামের সৌদি প্রবাসী মামুনের স্ত্রী পারভীন আক্তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় একই বাড়ির আবুল কাশেমের পুুত্র পারভেজ বসতঘরের বেড়া খুলে ভিতরে প্রবেশ করে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে পারভেজ গৃহবধূ পারভীনের নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

এসময় পারভীন ধস্তাধস্তি করে বখাটে পারভেজের হাতে কামড় দিলে সে ঘুষি মেরে গৃহবধূর মুখের দুটি দাঁত ভেঙ্গে ফেলে পালিয়ে যায়। পরে শোর-চিৎকার শুনে স্বজনরা এসে ওই গৃহবধূকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। লম্পট পারভেজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930