সর্বশেষ:

বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই

আকাশবার্তা ডেস্ক :

স্বাধীনতার ইশতেহার পাঠকারী, চারবারের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান সিরাজ মারা গেছেন (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহজাহান সিরাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসিচব রুহুল কবির রিজভী।

এদিকে শাহজান সিরাজের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

মহান মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠক ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930