সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

১ আগস্ট থেকে ইতালিতে ঢুকতে পারবে বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশিদের জন্য ৫ অক্টোবর থেকে নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে ইতালি। ফলে আগামী ১ আগস্ট থেকে ইতালিতে ঢুকতে পারবেন বাংলাদেশিরা।

এর আগে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

বুধবার (১৫ জুলাই) ইতালি সরকার একটি নোটিশ টু এয়ারম্যান বিজ্ঞপ্তি প্রকাশ করে। নোটিশটি বাংলাদেশসহ মোট ১৩টি দেশের জন্য প্রযোজ্য

বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এটি জানানো হয়।

প্রকাশিত ওই নতুন নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশসহ ১৩টি দেশে ১৪ দিন অবস্থান করেছে এমন কেউ ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবে না।

এই নোটিশ পরিবর্তিত না হলে ১ আগস্ট থেকে বাংলাদেশিরা ইতালিতে ঢুকতে পারবে।’

নোটিশটি বাংলাদেশসহ মোট ১৩টি দেশের জন্য প্রযোজ্য। অন্যদেশগুলো হচ্ছে আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930