সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কোরবানির ঈদ কবে তারিখ জানা যাবে আজ

আকাশবার্তা ডেস্ক :

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের এই বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

আজ মঙ্গলবার (২১ জুলাই) চাঁদ দেখা গেলে বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৩১ জুলাই।

আর চাঁদ দেখা না গেলে বুধবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং দেশে ঈদ হবে ১ আগস্ট।

উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করে।

এদিকে সৌদি আরবে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ জুলাই কোরবানির ঈদ উদযাপন হবে। সৌদির শীর্ষ ধর্মীয় কাউন্সিলর এ সিদ্ধান্ত জানিয়েছে। ৩১ জুলাইয়ের আগের দিন পালিত হবে পবিত্র হজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930