বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঈদে বাজারে আসছে নতুন টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক :

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ২৬ জুলাই (রোববার) থেকে বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে কোরবানির ঈদে সর্বসাধারণের মাঝে নতুন টাকা বিনিময় করা হবে না। এবার ঈদকে ঘিরে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে করোনার কারণে হয়ত এত টাকা ছাড়ার প্রয়োজন হবে না।

পাশাপাশি ঈদের ছুটির পূর্ব পর্যন্ত যত নতুন টাকাই প্রয়োজন হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোকে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, যেহেতু ব্যাংকগুলোর মাধ্যমে নতুন টাকা ছাড়া হবে, সেহেতু ১০০০ এবং ৫০০ টাকারই বেশি চাহিদা থাকবে। সেক্ষেত্রে ১০০ টাকা এবং এর কম মূল্যমানের নতুন নোটের চাহিদা খুব একটা থাকবে না।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদের আগে নোটগুলো ছাড়ার পাশাপাশি বাজার থেকে সমপরিমাণ পুরনো নোট তুলে নেয়া হয় বলে মূল্যস্ফীতির ওপর বাড়তি কোনো চাপ তৈরি হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১